সিরাজদিখাস (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ আরিফুর রহমান মুন্সীগঞ্জ সিরাজদিখানে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ দিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়।
বুধবার সিরাজদিখান আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোঃ আবু জাফর রিপন। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ আসলাম খান,মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ আলম,সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন,সিরাজদিখান উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেন জেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলার কর্মকর্তাগণ যারা নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটশন হতে প্রশিক্ষণ প্রাপ্ত । এই প্রশিক্ষণে ৯০জন প্রিজাইডিং অফিসার, ৫৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০৬৪ জন পোলিং অফিসারকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে ।
