মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মেয়রপদ প্রার্থী,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের কার্যক্রম চলে। এ সময় রিটার্নিং অফিসার,জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ.হাবিবুর রহমান আ’লীগের প্রার্থী আবু নাঈম মো.বাশারকে নৌকা প্রতীক ও বিএনপির প্রার্থী এড্ খোরশেদ আলম ভূইয়া (জয়)কে ধানের শীষ প্রতীক হাতে তুলে দেন। পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনের ৯ জনকে বিভিন্ন প্রতীকের তুলে দেন। এতে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী ও স্টেনো মো.আব্দুল আলীম প্রমুখ।
উল্লেখ্য,গত ২ ফেব্রয়ারি প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের ছিল শেষ দিন। ৪ ফেব্রুয়ারি যাচাই-বাচাই এ মেয়রপদ প্রার্থী ৩ জন,কাউন্সিলর প্রার্থী-২জনের মনোয়ন বাতিল হয়। ১১ ফেব্রুয়ারী কাউন্সিলর প্রার্থী -৩ জন প্রত্যাহার করেন। ফলে-মেয়র প্রার্থী-২ জন,কাউন্সিলর প্রার্থী-২৭ জনের মধ্যে প্রতিক বরাদ্দের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ ২৮ ফেব্রয়ারি।
