সিংগাইর থানার ওসিসহ ৩ জন পেয়েছেন শ্রেষ্ঠ পুরস্কার

 সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম ভাল পুলিশিং কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই সাথে থানার সেকেন্ড অফিসার উপ -পরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল পৃথকভাবে দুই ক্যাটাগরি হতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যার দিকে জেলা পুলিশের হলরুমে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৭টি থানার মধ্য হতে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজমকে থানা পরিচালনার ক্ষেত্রে এবং একই থানার উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষকে শ্রেষ্ঠ উদ্ধারকারী ও সহকারী উপ-পরিদর্শক আব্দুল জলিলকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল শাখায় নির্বাচিত করা হয়। সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে জেলার থানার ওসিসহ পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, মান্যবর পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনা অন্যান্য সিনিয়র অফিসারদের সার্বিক সহায়তা ও আমার থানার সকল অফিসার এবং ফোর্সদের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *