সিংগাইরে ১২টি মাদক মামলার আসামী আবারো মাদকসহ আটক-২

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর ১২টি মাদক মামলার আসামী মাহফুজ খান(৫৭) আবারো মাদকসহ ২ জনকে আটক করেছেন থানা পুলিশ। মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন-উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া মৃত.আলতাব খানের ছেলে মাহফুজ খান ও একই ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের আব্দুল হকের ছেলে শাহিন(৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়,ওসি সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া ৯ টার দিকে উপজেলার ফোর্ডনগর মিলন ঘাটের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় একশত পয়ষট্রি পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জনকে আটক করেন পুলিশ।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান,আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোর্পাদ করা হয়েছে। তিনি আরোও জানান,আসামী মাহফুজ খানের বিরুদ্ধে পূর্বে ১২ টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *