সিংগাইরে শতভাগ প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতকরণে আলোচনা সভা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “বাড়িতে নয়, হাসপাতালে ডেলিভারি করি মা ও শিশুকে নিরাপদে রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুজ্জামান শিশিরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সৈয়দা তাসনুভা মারিইয়া, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা নবী, ডা. রায়হানুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা, বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি মো. শাহাদৎ হোসেন, জার্মিত্তা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন, জেলা ম্যানেজার “মামনি” প্রজেক্ট পরিমল সাহা, জেলা কো-অডিনেটর আশরাফুল আলম সাংবাদিক মো. রকিবুল হাসান বিশ্বাসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *