সিংগাইরের মাদক সম্রাট বুলেটকে গ্রেফতার করলেন ডিবি

সিংগাইর (মানিকগঞ্জ ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থেকে মাদকসহ গ্রেফতারের ৫ মাস পর পুনরায় ৫ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইনসহ বুলেট দেওয়ান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত বুলেট উপজেলার গোবিন্ধল গ্রামের মৃত.তোতা দেওয়ানের ছেলে ।

জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ডিবি পুলিশের একটি দল উপজেলার গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে বুলেটের বসত ঘর থেকে ৫ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ তিন হাজার টাকা উদ্ধার করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকসহ গ্রেপ্তারের এই ঘটনায় সিংগাইর থানায় ১টি মামলা হয়েছে। এছাড়া বুলেটের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে, গতবছরের ১৪ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর কাঁচা মালের আড়তের সামনে থেকে আনুমানিক ৩ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৮ কেজি ১’শত গ্রাম গাঁজা ও প্রাইভেটকারসহ বুলেট দেওয়ানকে আটক করেছিল সিংগাইর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *