নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের পুষ্পখালী শিশু কানন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যকারী পরিষদের অন্যতম সদস্য মো. স্বপন খান, রাইপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার রিফাত মাদবর, ৮নং ওয়ার্ড মেম্বার আমির হামজা, যুবলীগ নেতা মো. রাজু দেওয়ান।
এসময় আরও উপস্থিত ছিলেন শিশু কানন একাডেমির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মুন্সি, দোহার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আফসানা আক্তার, মো. নাজমুল হাসান উজ্জ্বলসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
