সিংগাইর থানা পুলিশের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের পারিবারিক মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে থানা পুলিশের আয়োজনে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বারাটিয়া ঘাটে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় বালিশ খেলা,হাঁড়িভাঙ্গা,সাংস্কৃতিক ও রাফেল ড্র অনুষ্ঠান হয় । এতে থানা পুলিশেরর পরিবারের সদস্য ছাড়াও সাংবাদিকরা অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন,সিংগাইর সার্কেলে সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান,ওসি সফিকুল ইসলাম মোল্যা,ইন্সপেক্টর(তদন্ত)সুমন কুমার আদিত্য,চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন,থানার সেকেন্ড অফিসার রাকিবুল ইসলামসহ থানার অন্যন্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *