নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠেে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নয়াবাড়ি টাইগার্স বনাম নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার অংশগ্রহণ করে।
টসে জিতে নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় নয়াবাড়ি টাইগার্সকে। ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে নয়াবাড়ি টাইগার্স ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। পরে নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। খেলায় ৬৪ রানে জয় পায় নয়াবাড়ি টাইগার্স। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন নয়াবাড়ি টাইগার্সের খেলোয়ার শফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন নান্নু, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, দোহার উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মনির আহম্মেদ মোল্লা, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, উপজেলা আওয়ামীলীগের সদস্য টিটু ভূইয়া, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন তালুকদার, কাজী আব্দুর রশিদ, আহম্মেদ আলী পাখি, মোন্নাফ মাদবর,, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেকেন্দার আলী মোল্লা । অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ। খেলা শেষে বিজয়ী দলের টিম কর্ণধার আবু নাঈম দোহারীর হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন খেলার প্রধান পৃষ্ঠপোষক নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়াসহ আগত অতিথিরা
