নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর জ্যাষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও মুক্তির দাবীতে ঢাকার দোহারে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার জয়পাড়া রতন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে দোহার প্রেসক্লাব। মানববন্ধনে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করা হয়।
উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. কামরুল হাসান, ৭১ টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, প্রেসক্লাবের আহ্বায়ক তারেক রাজীব, যুগ্ম আহবায়ক আবু নাঈম, যায়যায়দিন প্রতিনিধি শেখ সোহেল রানা,বিজয় টিভির প্রতিনিধি আতাউর রহমান সানী, দৈনিক গণকন্ঠের প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ,দৈনিক আগামীর সময়ের উপ সম্পাদক আবুল হাসেম ফকির, নববাংলার মো. সুজন হোসেন, কেটিভির মো. কামাল হোসেন,আইভিএন টিভির মো. সাইফুল হোসেন, সাংবাদিক শরীফ হাসান, আল-আমিন, তৌহিদ রাসেল, মাকসুমুল মুকিম প্রমুখ।
