এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় শ্রীনগর প্লাজার দ্বিতীয় তলায় বাজার ব্যবসায়ীদের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ব্যবসায়ী বক্তারা বাজারের মুল্য তালিকা, ওজনের কম দেয়া ও অতিরিক্ত মুনাফা করা, অবৈধ ব্যবসা করা, হোটেলে গ্লাবস ব্যবহার করা, ক্রেতাদের সাথে ভালো ব্যবহার,কিভাবে ক্রেতা বাড়ানো যায়,বাজার সমিতির নির্বাচন, শুক্রবার স্বর্ণপট্টি খোলা রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য বক্তব্য প্রদান করেন।
শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হাজী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টিটুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির সদস্য শামসুল ইসলাম,মোঃ সাজ্জাদ হক, আবু বক্কর সিদ্দিক অরেঞ্জ,প্রদীপ কুমার ঘোষ সেন্টু, শেখ আমজাদ হোসেন,সুমন দাস ও আব্দুল আউয়ালসহ বাজার ব্যবসায়ীবৃন্দ।
