শ্রীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জেরশ্রীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার উমপাড়া এলাকায় ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী জাকির হোসেনসহ কয়েক প্রার্থী খন্ড খন্ড মিছিল নিয়ে কর্মী সম্মেলনে উপস্থিত হন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর।
সদস্য সচিব এমদাদুল হক রজিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনি, ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আল হাসান, সাঃ সম্পাদক ফজলে রাব্বী রনি চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *