সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতের কম্বল নিয়ে ভাসমান দু:স্থ,অসহায় শীতার্তদের মাঝে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার । রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বাজার এলাকায় প্রায় ১০০ জন ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ কনকনে শীতে কম্বল পেয়ে সুবিধাভোগীরা অনেক খুশি বলে জানান তারা। এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী,উপ-সহকারি প্রকৌশলী মো.নজরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার খারুন্নাহার জানান, ভাসমান দু:স্থ ও অসহায় প্রায় সাড়ে ৫শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি । শীতের কষ্ট লাগব করার লক্ষ্যে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
