রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বাগত মিছিল

মো.কামাল হোসেন :  ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ও রমজানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করা হয়েছে। শনিবার বিকেলে মিছিলটি জয়পাড়া বাজার মসজিদ থেকে বেড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড় এসে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা যোবায়ের আহমদ সাকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সিনিয়রসহ সভাপতি ডা.বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ রুহুল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ। মিছিল শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনাকরে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *