যুগে যুগে শহীদরা দেশের জন্য রক্ত দিয়ে যায় -আমান উল্লাহ আমান

 কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:     সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,যুগে যুগে শহীদরা দেশের জন্য রক্ত দিয়ে যায়। যুগে যুগে নতুন বাংলাদেশ হয়। ১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য সালাম বরকত রক্ত দিয়েছে। ৬৯ এর অভ্যুত্থানে শহীদ আসাদ রক্ত দিয়েছে। ১৯৭১ সনে অনেক মুক্তিযোদ্ধা ও শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চট্টগ্রামর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণার মধ্যে দিয়ে আমরা স্বাধীন হয়েছি। ৯০ স্বৈরাচারী যুগে যুগে শহীদরা দেশের জন্য রক্ত দিয়ে যায় -আমান উল্লাহ আমান কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,যুগে যুগে শহীদরা দেশের জন্য রক্ত দিয়ে যায়। যুগে যুগে নতুন বাংলাদেশ হয়।

১৯৫২ সালে মায়ের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য সালাম বরকত রক্ত দিয়েছে। ৬৯ এর অভ্যুত্থানে শহীদ আসাদ রক্ত দিয়েছে। ১৯৭১ সনে অনেক মুক্তিযোদ্ধা ও শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চট্টগ্রামর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণার মধ্যে দিয়ে আমরা স্বাধীন হয়েছি। ৯০ স্বৈরাচারী বিরোধী আন্দোলন সফল হয়েছিল সেদিন নূর হোসেন, জিহাদ ও ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে। ২৪ এর গণঅভ্যুত্থান সফল হয়েছে শহীদ রিয়াজ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে । তিনি আজ কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আমান আরো বলেন, দীর্ঘ ১৬বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। শত শত ভাই শহীদ হয়েছে। সর্বশেষ শহীদ রিয়াজ , শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসীম সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। এই নতুন বাংলাদেশকে আমাদের ধরে রাখতে হবে। এই নতুন বাংলাদেশকে ধরে রাখতে হলে আমাদেরকে শহীদদের স্মরণ রাখতে হবে। এই শহীদদের স্মরণের রাখার জন্যই তাদের নামে বিভিন্ন জায়গায় স্মৃতিফলক, ভবন ও রাস্তার নামকরণ করা হচ্ছে। অন্তর্বর্তী কালীন সরকারের সংস্কার কাজ প্রায় শেষ। যত দ্রুত সম্ভব এখন একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তায়ালা যদি আনে তাহলে আবার বিএনপি সরকার আসবে ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামীম হাসান, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *