মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ভোট দিলে ধানের শীষে,দেশ গড়বো মিলেমিশে এই শ্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত গণসংযোগ করেছেন। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে পৌরসভার তিন’বারের নির্বাচিত মরহুম আবুল কাসেম কমিশনারের উত্তরসূরী বিএনপির কর্মী সুজনের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের একাত্ত্বতার মধ্যে দিয়ে পৌরসভার আঙ্গারিয়া মহল্লার কেন্দ্রীয় মন্দির হতে বিশাল এক র্যালি পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন। প্রদক্ষিন শেষে সিংগাইর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এসময় সিংগাইর বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো.আতাউল হক এর সভাপতিত্ব বক্তব্যে রাখেন,বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিংগাইর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.জমিরউদ্দিন খান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেন,পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো.রিয়াজুল ইসলাম প্রমুখ। অপরদিকে, বিকেল ৫ টায় পৌরসভার ২ নং ওয়ার্ড আজিমপুর রংয়ের বাজার এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *