মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওসি রকিবুজ্জামানকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে ক্রেষ্ট তুলে দেন-মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম পিপিএম। বুধবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন অপরাধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামানকে সিংগাইর থানার সার্বিক আইন শৃংখলা নিয়ন্ত্রনে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। এবং তার হাতে ক্রেষ্ট তুলে দেন-মানিকগঞ্জ পুলিশ সুপার।
ওসি রকিবুজ্জামানের কাছে শ্রেষ্ঠ অফিসার হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন-কৃর্তপক্ষ কাজের মূল্যায়ন করেছে আমি অনেক খুশি।
