নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেছেন, আমি বিশ্বাস করি এই চমৎকার খেলা আয়োজনের জন্য আজকে অনেকেই হয়তো মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত রয়েছেন। আপনাদের মনে রাখতে হবে, মাদক সমাজ থেকে উৎখাত করতে হলে নতুন প্রজন্মকে অবশ্যই খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে। শনিবার রাতে নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া খেলার মাঠে মুজিব জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকারের মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ভয়াল করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন চলমান ছিলো। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে যতদিন চলবে এই উন্নয়নের ধারাবাহিকতা ততদিন বজায় থাকবে।
তিনি আরও বলেন, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসুন আমরা শপথ নেই, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের এই দেশটাকে আরও সুন্দর ভাবে গড়ে তুলি। উক্ত খেলায় জেলা পরিষদ চেয়ারম্যান শিকারীপাড়া মাঠে একটি স্থায়ী মঞ্চের জন্য ১৫ লক্ষ টাকা এবং খেলার সহযোগিতার জন্য ৩ লক্ষ টাকার ঘোষণা দেন।
অনুষ্ঠানে শিকারীপাড়া ইয়ৎ ক্লাবের সভাপতি ও শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারার সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত হোসেন শাহিন, বারুয়াখালী তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মহিদুল ইসলাম, ডা. মো. বাবুল মিয়া, আওয়ামীলী নেতা ওমর খান, আইয়ুব মোল্লাসহ ক্লাবের সকল কর্মকর্তা ও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
