স্টাফ রিপোর্টার: পদ্মা সরকারি কলেজে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার” স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ। এরপর বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের ডালা দিয়ে সম্মান জানানো হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পদ্মা সরকারি কলেজের পক্ষ থেকে বীর প্রতিক শহীদ মাহফুজুর রহমান খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ।
কলেজ অডিটোরিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন স্বাধীনতার স্বাদ আজ দোহারবাসি ভোগ করতেছে, আগে দোহার থেকে ঢাকায় যেতে সময় লাগতো চার থেকে পাঁচ ঘন্টা, কিন্তু এখন এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাওয়া যায়। স্বাধীনতা না পেলে এমন সুযোগ হতো না। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণের জন্য অধ্যক্ষ আব্দুল মজিদের নেতৃত্বে সিনিয়র প্রভাষক আসমা আক্তার পাপিয়া, প্রভাষক আলমগীর হোসেন, ইদ্রিস আলী ও মাসুদ রানার সমন্বয়ে গঠিত কমিটি অত্র কলেজের একটি কক্ষকে সুসজ্জিত করে স্থাপন করেন “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার”।
যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত বিভিন্ন বই, ছবি, স্মরনিকা, দেয়ালিকার মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আলোচনা সভা শেষে সহকারি অধ্যাপক কাজী জিল্লুর রহমান, লুতফর রহমান হাওলাদার, কামাল পাশা, শামীমা নাসরিন সাফিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার”-এর শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ আব্দুল মজিদ।
এসময় অধ্যক্ষকে উত্তরীয় পরিয়ে দেন সিনিয়র প্রভাষক আসমা আক্তার পাপিয়া। উদ্বোধনকালে প্রভাষক আলমগীর হোসেন জানান, এমন একটি স্মৃতি ঘরের স্বপ্ন দেখে ছিলেন অত্র কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব:) ডা: এ আর খান স্যার, আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পেরে খুবই আনন্দিত। উপস্থিত সকলেই অত্র কর্ণার বাস্তবায়নের সাথে জড়িত সদস্যদের ধন্যবাদ জানান।
