ভূরুঙ্গামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মো. রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় উপজেলা হলরুমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্র্যালি,আলোচনা সভা,শপথ বাক্য পাঠ, ঋণের চেক বিতরণ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিএ,উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা,উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা বিদ্যুৎ কর্মকর্তা, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, যুব উন্নয়ন অফিসার, বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, প্রেসক্লাবের সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপির আহবায়ক, সদস্য সচিব,যুব উন্নয়ন অফিস থেকে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছেন এরকম দুজন উদ্যোক্তা সহ আরো অনেকে। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, চাকুরি পিছনে না ছুটে সকলকেই প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি,উদ্যোক্তা হওয়ার আহ্বানে ৫ জন যুব- যুবতীকে ঋণের চেক বিতরণ ও শপথ বাক্য পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *