এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনার জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন, প্রগতি লেখক সংঘের মুন্সীগঞ্জ জেলার সভাপতি মুজিব রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ-সভাপতি শাজাহান খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মীর রাতুল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, দপ্তর সম্পাদক মনীরুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, সদস্য মোহন মোড়ল, উজ্জ্বল দত্ত, সাইফুল ইসলাম সিপু, নাহিদ হাসান, রাজু আহমেদ, তাইজুল ইসলাম উজ্জ্বল, মুন্সীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. আসলাম, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, কার্যকরী সদস্য জাকির লস্কর, সাংবাদিক মেহেদী হাসান সুমন, আমিনুল ইসলাম, ফয়সাল হোসেন, লোকমান হোসেন অপু প্রমুখ
