সিংগাইরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মো.রকিবুল হাসান বিশ্বাস,  সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশীদারী অগ্রগতি”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ.আব্দুল ছালেকের সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.আমিনুল ইসলাম খোকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন, যুব উন্নয়ন থেকে যুবক,যুবতীরা বিভিন্ন ধরণের প্রশিক্ষন নিয়ে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। ক্ষুদ্র ঋন নিয়ে উদ্যোক্তা হয়ে সাবলম্বী হওয়া সম্ভব। তাই চাকুরির পিছনে না ছুটে প্রযুক্তি-ফিল্যান্সির মাধ্যমে টাকা উর্পাজন করে জীবনমান উন্নয়ন সম্ভব। এ সময় তিনি আরো বলেন, জুলাই যুদ্ধে যুবকেরা অগ্রনী ভূমিকা রেখেছে। তাই যুবকেরা পারে এদেশে উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.তৌহিদুর রহমান,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যে মো.আলাউদ্দিন,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ মো.রকিবুল হাসান বিশ্বাস,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ওবায়দুর রহমান,সফল আত্মকর্মী মো.মোসলেম উদ্দিন টিপু, যুব সংগঠনের প্রতিনিধি সম্রাট হোসেন প্রমুখ। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ.আব্দুল ছালেকের বক্তব্য ও যুব ঋনের ৪ লক্ষ টাকার চেক ও যুব সংগঠনের মাঝে চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *