বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাজনীন শিকদার:  বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো.রোমান মিয়া।


রাইপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাজু আহমেদ রাজিবের সভাপতিত্বে ও জয়পাড়া কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহব্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, বাংলাদেশ আওয়ামীলীগ আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, জয়নাল আবেদিন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক নাইম মিয়া রনি, ইসমাইল মাদবর, আইয়ুব বাওয়ালী, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় ভাই ব্রাদারস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এনডিবি ক্লাব। পরে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *