কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে নামজারী, খাজনা আদায় ও ভূমি সংক্রান্ত জটিলতা বিষয়ে সেবাগ্রহীতদের গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার( ভূমি) অফিসের খোলা মাঠে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।
এসময় সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের জবাবসহ সেবা গ্রহীতাদের তাৎক্ষণিক সেবা নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি )শাহাদাৎ হোসেন।
এসময় কানুনগো কামাল হোসেন, সার্ভেয়ার মিরাজ হোসেন, নায়েব রাজিব দত্ত উপস্থিত ছিলেন।
