নবাবগ‌ঞ্জে ইত্তেফাক পত্রিকার সাংবা‌দি‌কের মেয়ের মৃতু‌্য: জানাযার নামাজ অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদকঃ দৈনিক ইত্তেফাক পত্রিকার দোহার-নবাবগঞ্জ সংবাদদাতা মো, শাহিনুর রহমান ( তু‌তি‌)র একমাত্র মেয়ে জেরিন রহমান অহনা (১৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের নিজবাড়িতে শ্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছেন।

অহনা নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সাংবাদিক শাহিনুর রহমান (তুতি)র ছেলে অলিন রহমান জানান, তার মায়ের মতো বোনেরও ছোট বেলা থেকে শ্বাসকষ্ট জনিত (এ্যাজমার) সমস্যা ছিল। দিন দিন সমস্যা বাড়তে থাকায় প্রতিনিয়ত তাকে ঔষধ সেবন করতে হতো। প্রয়োজনে ইনহেলার ও গ্যাস (নেবুলাইজ) নিতে হতো।

আমি আমার রুমে বিছানায় শুয়ে ল্যাপটপ চালাচ্ছিলাম। রাত ১২ টার দিকে বোন এসে আমাকে জানায় ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে গ্যাস নেওয়ার মেশিনে ঔষধ দিয়ে দিতে বললে আমি তাই করি। পরে গ্যাস নেওয়ার আগ মুহূর্তে শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়ে।

এসময় আমার চিৎকারে বাবা মায়ের ঘুম ভাঙলে তারা এসে এমন পরিস্থিতি দেখলে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে এতো রাতে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যাবস্থা করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার সকাল ৯টায় বলমন্তচর স্কুল মাঠে জানাজা  নামাজ শেষে বলমন্তচর মুসলিম যুবক সমিতি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ জানাজায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *