স্টাফ রিপোর্টারঃ আমাদের গ্রাম আমাদের পরিবার। এই সুন্দর সামাজিক স্লোগান নিয়ে মুকসুদপুরে প্রতিষ্ঠিত মহামানিকা যুব ক্লাবের এই বছরের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় আসিফ ও শরীফুলের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাওন ও রিফাতের টিম।
অপর একটি একক খেলায় শামিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শাহালম কাজী।
ক্লাবের ক্রীড়া সম্পাদক ইমরান হোসেনের উপস্থাপনায় ক্লাবের সভাপতি পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে, খেলাধুলা মানুষকে খারাপ কাজ ও নেশা থেকে বিরত রাখে। মোবাইলের অপব্যবহার কমাতে খেলাধুলার বিকল্প নেই।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলী চৌধুরী। খেলা শেষে বিজয়ী এবং বিজেতা দলকে উপহার হিসেবে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
