দোহারে পানিতে ডুবে দুই বছ‌রের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার দোহার উপজেলায় জোনায়েদ নামে দুই বছরের এক শিশুর খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার কাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোনায়েদ দোহার উপজেলার কাজিরচর এলাকার মো. শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো শিশু জোনায়েদ তাদের বাড়ির উঠানে খেলা করছিল। জোনায়েদের মা কিছুক্ষণ পর উঠানে জোনায়েদকে না দেখে বাড়ির আশেপাশে খুঁজতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশের খালের পানির নিচ থেকে শিশু জোনায়েদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোনায়েদকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *