মো. নাজমুল হোসেন : বড় কিংবা ছোট যেকোনো বিপদে প্রধানন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র দল ছাড়া অন্য কারো সাপোর্ট পাননি। দলের লোকজনের উপর ভরসা করেই তিনি যে কোনো বিপদকে মোকাবেলা করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সকালে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি। নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এসময় সাংসদ জানান, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশ রত্ন শেখ হাসিনা দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বেঁচে আছেন বিধায় বাংলাদেশ এতো দূর এগিয়ে গিয়েছে। আজকের এই দিনে আমরা দোয়া করি আল্লাহ যেনো শেখ হাসিনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রেখে বাংলাদেশের আরও বড় বড় প্রকল্প বাস্তবায়নের তৌফিক দান করেন।
নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় সাবেক এমপি ও সাবেক গনফোরাম সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, জেলা আ’লীগের সহ-সভাপতি কাজী সওকত হোসেন শাহীন, জেলা পরিষদ সদস্য এস এম সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেকলীগের সভাপতি পলাশ চৌধূরী, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, মো. ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং, দেওয়ান তুহিনুর রহমান, জলিল বেপারী, আরিফুর রহমান শিকদারসহ জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।
এছাড়াও একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ হতে বৃক্ষ রোপন করা হয়। এবং উপজেলা ছাত্রলীগ ও দোহার -নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দোহার-নবাবগঞ্জ কলেজ ফটক থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভায় যুক্ত হন।
