একদিনে শনাক্ত ১৪০৭, মৃত্যু ৩২

প্রাণঘাতী ভাইরাস করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪০৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩২ জন। গতকালও ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

এ নিয়ে মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭৩ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *