এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছর বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৫৬ জন এইচ.এস.সি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে ১০১ জন ছাত্রী ও ৫৫ জন ছাত্র। বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান এর সভাপতিত্বে ও শিক্ষক ফরহাদ হোসেন,দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী ডা. মো. জাহিদুল কবির,দাতা সদস্য মোঃ জুয়েল শেখ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল,সরকারি অধ্যক্ষ ব্যবস্থাপনা বিভাগ সিনিয়র শিক্ষক অরুণ চন্দ্র কীর্তনীয়া,সহকারী অধ্যক্ষ মোখলেসুর রহমান, শিক্ষক প্রতিনিধি জাকারিয়া আল মিলন,মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ প্রমুখ। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়
