বর্তমান সরকার হচ্ছে গরিব দুঃখীদের সরকার —আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন বর্তমান সরকার হচ্ছে গরিব দুঃখীদের সরকার জনগণের সরকার। এসরকার সব সময় দেশের জনগণের পাশে আছে এবং থাকবে। এ সরকার বাজেটে এবার গরিব দুঃখী মানুষের কথা মাথায় রেখে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়েছে,বিভিন্ন কর মৌকুফ এবং প্রত্যাহার করেছে । এতেই প্রমাণিত হয়েছে যে এ সরকার গরিব দুঃখীদের সরকার।

আগামী পাঁচ বছরের মধ্যে এদেশ স্বনির্ভও দেশে পরিনত হবে ইনশাল্লাহ। একটি স্বনির্ভর দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা,একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার ও মডেল থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমূখ। আমান উল্লাহ আমান বিজ্ঞান মেলায় অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের উদ্ভাবন করা বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *