নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, দেশের উন্নয়নও আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ একমাত্র জনগণের দল। আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠন বলেই এত উন্নয়ন করা সম্ভব হচ্ছে। শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়তি ৪ টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো.মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা জেলা পরিষদ। প্রকল্প বাস্তবায়নের ফলে এই অঞ্চলের জনগোষ্ঠীর ব্যাপক অগ্রগতি হয়েছে। আ. লীগ ক্ষমতায় আছে বলেই এতো উন্নয়ন সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত বছরে সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ একদিন মাইল ফলক হয়ে থাকবে। তিনি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকোশলী মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শাহাব উদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন সাজু, আবু তালেব মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
