কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শতভাগ পাশ দেখিয়ে বাবার স্বপ্ন পূরণ করতেন শেখ হাসিনা। বিশ্বকে ধোঁকা দিয়ে দেখাতেন বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। তার নির্দেশনা থাকতো পরীক্ষায় কেউ যেন ফেল না করে। এভাবে তিনি গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছেন। ফ্যাসিস্ট হাসিনা যে কাজটি করেছে, আমরা সেই কাজটি করবো না। এটাই আমাদের শিক্ষা। আমরা পরীক্ষায় শতভাগ পাশ দেখিয়ে জাতির সাথে বেঈমানী করবো না। সঠিক ভাবে পড়াশুনা করে ছেলে মেয়েরা পাশ করবেএটাই আমাদে প্রত্যাশা।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকোটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে ঢাকা-০৩ আসনে অন্তর্ভুক্ত সকল মাদ্রাসা, প্রাথমিক, মাধ্যমিক, ও উচ্চ মাধ্যমিকের সকল শিক্ষক-শিক্ষিকাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরো বলেন, গত ১৭ বছরে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি। রাজপথের রক্ত ঝরিয়েছি। মাতৃভূমি এই দেশের প্রতি আমাদের ঋণ রয়েছে। আমার রক্তের বিনিময়ে যদি জনগণ শান্তি পায় তাহলে আমি ধন্য। কেরানীগঞ্জের এই চুনকোটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এসেছেন।
কেরানীগঞ্জের প্রতি তাদের সুদৃষ্টি আছে। আগামিতে বিএনপি সরকার গঠন করিলে কেরানীগঞ্জকে পরিকল্পিত নগর করা হবে। তিনি আরো বলেন, বর্তমানে অনেক মুক্তিযোদ্ধা না খেয়ে মরে। যারা মুক্তিযুদ্ধের গল্প শুনে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দিয়েছে তারা বেশিরভাগই মুক্তি যোদ্ধা নয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড।
দেশের মূল চালিকাশক্তি। আপনাদের নিরলস পরিশ্রমে জাতী পায় সঠিক নাগরিক। শিক্ষকদের জ্ঞান, অভিজ্ঞতা, মেধা,দিয়ে আপনারা তৈরি করেন ভবিষ্যতের করিগর। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় এমত বিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটি. এম বজলুর রশিদ হাওলাদার , চুনকোটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার, জাজিরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকর, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নফরুল ইসলাম খান আউয়াল ও প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমূখ।
