পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জন

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জন হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার বিকেল পর্যন্ত আরও ০৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নৌকাডুবিতে মৃত ৩৯ জনের মধ্যে নারী ২১ জন, পুরুষ ০৭জন ও শিশু ১১ জন। এ ঘটনায় আরও ৫১ জন নিখোঁজ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের ০৮ ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯ ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছে।

নিহতরা হলেন পলি রানী (১৪), লক্ষ্মী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৫), প্রিয়ান্তা রানী (৫), খুকি রানী (৩৫), প্রলিমা রানী (৫৫), তারা রানী (২৪), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানী (৫৫), প্রমিলা রানী (৭০), ধনবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শিমলা রানী (৩৫), নৌকার মাঝি হাসান আলী (৫২), উশোষী রানী (২), তনুশ্রি রানী (২), শ্রেয়শী রানী (২), বিমল চন্দ্র (৪৫), শ্যামলি রানী (৩৫), জোতিষ চন্দ্র (৫৫) রূপালি রানীর (৩৫) পরিচয় শনাক্ত হয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী। নৌকায় অতিরিক্ত যাত্রী বহন করায় করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায় নৌকাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *