নবাবগঞ্জে বিজের উদ্যোগে ২০০ পরিবার পেলো গাছে চারা ও সবজি বীজ

নাজমুল হোসেন অন্তর. বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর কৃষি কর্মসূচির মাধ্যমে তারুণ্যের উৎসব গ্রাহক সেবা উপলক্ষে বাংলাদেশ সরকারের উদ্যোগে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সবজি বীজ ও চারাগাছ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা শাখার বিজ অফিসের মাধ্যমে চর খলসি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ২০০টি উপকারভোগী পরিবারের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পারিবারিক পুষ্টির চাহিদা ও শাক-সবজির গুরুত্ব অপরিসীম। তিনি আরোও বলেন, বিজ সংস্থাটি কৃষি কর্মসূচির মাধ্যমে সবজি উৎপাদন, প্রাণি সম্পদ উন্নয়ন, মৎস্য উন্নয়ন, জৈব সার উৎপাদন এবং কৃষি ও বনায়ন নার্সারী উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে এতে অনেকেরই উপকার হয়।
এসময় বিজের কৃষি কর্মসূচি ম্যানেজার কৃষিবিদ মো. মোশারফ হোসেন, সাব জোনাল ম্যানেজার মো. রাশেদুল কবির জুয়েল, উপ-সহকারী অফিসার আশা আক্তার, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক মো. ইদ্রিস, চর খলসি নবজাগরণ সংঘের সাধারণ স¤পাদক রাজিবুল ইসলাম, নার্সারী উদ্যোক্তা আশিকুর রহমান, বান্দুরা শাখা কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. হারুন অর রশিদ সহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *