নবাবগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে সমিতির মতবিনিময় সভা শেষে এ কমিটি গঠন করা হয়। এতে পিকেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ আজিজুর রহমানকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নান।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ। বিশেষ বক্তা ছিলেন কায়কোবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা দাস।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইদুর রহমান, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *