সিংগাইরে ১০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ১০০ লিটার চোলাই মদ তৈরির উপকরন উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার(৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকার জনৈক দেলু খার ছেলে খোরশেদ এর বাড়ির পশ্চিম পাশের শ্রী শ্যামল এর পরিত্যক্ত একচালা টিনের ছাপড়া ঘরের সামনে থেকে  এ মদের উপকরণ উদ্ধার করেন পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সফিকুল ইসলাম মোল্যা ও ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. আবু হানিফের নিদের্শনায় এসআই মাহফুজুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি ড্রামে ১০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে সূত্রে জানা যায়।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান- মাদক ব্যবসায়ীদের পার পাওয়ার সুযোগ নেই। যারাই এর সাথে জড়িত তাদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *