নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে শ্রীমতি মালতি শীল (৫৫) নামে এক মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়র খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গঙ্গাদিয়া জানাবাজ এলাকার শান্ত শীলের স্ত্রী।
শ্রীমতি মালতি শীলের স্বামী জানান, তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে তারা জানতে পারি অনান্য রোগের পাশাপাশি তার স্ত্রী করোনায় আক্রান্ত এবং শুক্রবার সকালে করোনায় আক্রান্ত হয়ে সে মারা যায়।
নবাবগঞ্জ থানা হিন্দু ধর্মাবলম্বী মৃত ব্যক্তির সৎকার সম্পন্ন করার স্বেচ্ছাসেবী কমিটির নেতা অনুপম দত্ত নিপু বলেন, তার মৃত্যু’র সংবাদ শুনে তার স্বামীকে লাশ নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনতে বলি।
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শ্রী হরগবিন্দ অনুপ বলেন, মৃত মালতি শীলের ছেলে বৃহস্পতিবার রাতে বাহারাইন থেকে ফোনে জানায়, তার মা করোনায় আক্রান্ত। শুক্রবার খুব সকালে গাড়ি পাঠাই তার মাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনতে। কিন্তু সে আগেই মারা গেছেন।
উল্লেখ্য নবাবগঞ্জে এপর্যন্ত করোনা ভাইরাসে মোট ৪২০ জন শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৩৫০ জন ভালো হয়ে বাড়ি ফিরেছেন।
