নবাবগঞ্জের কলাকোপায় তিন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ৮নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈধ ৪ প্রার্থীদের মধ্যে থেকে ৩ প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন। জানা যায়, প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী তুষার আহমেদ, মো. ওহিদুজ্জামান রনি ও মো. হাবিবুর রহমান খোকন। বর্তমানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহীম খলিল।

সূত্র জানায়, ১৩ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন মো. ওহিদুজ্জামান রনি ও মো. হাবিবুর রহমান খোকন মনোনয়ন প্রত্যহার করেন এবং তুষার আহমেদ ১৪ জানুয়ারি নবাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের জুম্মার জামাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *