নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ায় রমিজ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দোহার ফোরামের নেতৃবৃন্দ।
দোহার ফোরামের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন রানা এবং সাধারণ সম্পাদক কে. এম. খালেদুজ্জামান জুয়েলের নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার ফোরামের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান হিটু মোল্লা, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান অপু, অ্যাডভোকেট শহীদ গাজী, দেওয়ান আব্দুল মান্নান, মনির হোসেন সহ অনেকে।
এ সময় নবনির্বাচিত সভাপতি রমিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়ে তাঁর আগামী দিনের পেশাগত ও সাংগঠনিক কার্যক্রমের সাফল্য কামনা করেন দোহার ফোরামের নেতৃবৃন্দ।
