দোহার থানা মুজাহিদ কমিটির কমিটি গঠন

 মো.কামাল হোসেন :  ঢাকার দোহারে দোহার থানা মুজাহিদ কমিটির কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোহার থানা মুজাহিদ কমিটির সদর (সভাপতি) মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লার সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা.মো.দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা রেদুয়ানুল হক, সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মালেক, এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.রাহাত প্রমুখ। কমিটি গঠন অনুষ্ঠানে মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি কে সদর (সভাপতি) ও মুসলেম উদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *