দোহারে হা-মীম সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

মো. কামাল হোসেন : জীববৈচিত্র্য সংরক্ষণ, মরুকরণ প্রক্রিয়া রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ লাগান পরিবেশ বাঁচান। এ প্রতিপাদ্য কে সামনে রেখে দোহারের ফুলতলায় গাছের চারা বিতরণ করছেন সামাজিক সংগঠন হা-মীম সমাজকল্যাণ সংঘ। আজ বৃহস্পতিবার সকালে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

চারা বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান বলেন, বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে দেশের পরিবেশ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। আমরা আমাদের সামর্থের জায়গা থেকে বছরের একদিন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করে থাকি, যাতে মানুষ গাছ লাগানোর প্রতি উৎসাহিত হয়ে নিজেরা বেশি বেশি গাছের চারা রোপন করতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. আলামিন শেখ, মো. রাহাত খান, মো. শাহাদাত, মো. ইয়াহইয়া, মো. সৌরভ, মো. সায়েম, মো. রাতুল খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *