দোহারে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে সংরক্ষিত সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার অস্বচ্ছল শিক্ষার্থী এবং অসুস্থ ও অসহায়দের মাঝে অনুদান হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১ টায় দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার অস্বচ্ছল শিক্ষার্থী এবং দুস্থ-অসহায় ও দলীয় নারী নেতৃবৃন্দের মাঝে ঢাকার সংরক্ষিত(মহিলা আসন-৩০) সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল ঐচ্ছিক তহবিল হতে ১২৫ জনের মাঝে ২ হাজার করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন।
অনুদান হিসেবে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইয়িদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *