দোহারে লাভবার্ড রুফটফ রেস্টুরেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ রুচিশীল, স্বাস্থ্যকর, মানসম্মত সী ফুডের সাথে দোহারের কার্তিকপুর বাজারে যাত্রা শুরু করলো শীতাতপনিয়ন্ত্রিত লাভবার্ডস রুফটফ রেষ্টুরেন্ট।

বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সাথে নিয়ে দোয়ার মাধ্যমে তালুকদার ট্রেড সেন্টারের ২য় তলা ও ছাদে লাভবার্ডস রুফটফ রেস্টুরেন্টের যাত্রা শুরু করেন রেস্টুরেন্টের তিন তরুন উদ্যেক্তা।

রেষ্টুরেন্টের মালিক এই তিন তরুন উদ্যেক্তা খাবার প্রেমিদের প্রতি খেয়াল রেখে চাইনিজ ফুডের সাথে ফাস্টফুড খাবারের পাশাপাশি স্পেশালীভাবে সী ফুডকে রেখেছে খাবার ম্যানুতে।

দোহারে এই প্রথম কোন রেস্টুরেন্টে পাওয়া যাবে সী ফুড। আর এই বিশেষ খাবারটিই নজর কারবে খাবার প্রেমিদের।

এসময় কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডল সহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *