শোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নাজমুল হোসেনঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শোল্লা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান ভুইয়ার সভাপতিত্বে স্থানীয় সরকারের প্রকৌশলী অধিদপ্তরের মানব সম্পদ উন্নয়নের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেলিম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধক ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব দীপক কুমার রায়।

এসময় অতিথিরা বলেন, খেলাধুলা জীবনের একটি অংশ, পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। কিন্তু সবার আগে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে।

অতিথিরা আরোও বলেন, শোল্লা উচ্চ বিদ্যালয়ে এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এ বিদ্যালয় আমাদের গর্ব তাই বিদ্যালয়ের সকল উন্নয়নে আমাদের সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান, শোল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজল, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার, পরিচালনা পর্ষদের সদস্য নাসির উদ্দিন, বাবুল হোসেন, সিরাজুল ইসলাম সবুজ, মতিউর রহমান, সাথী আক্তার, আসাদুজ্জামান, আঞ্জুনারা রীমা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *