সিংগাইরের ইউপি মেম্বার মাদকসহ নবাবগঞ্জে আটক

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউপি মেম্বার কাজী রিপন (৩৫)কে মাদকসহ আটক করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার( ৩১ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার রূপারচর এলাকা থেকে তাকে আটক করেন। আটককৃত ইউপি মেম্বার কাজী রিপন সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী গ্রামের কাজী ফজলুর ছেলে।
সূত্রে জানা যায়,বুধবার দিবাগত রাতে কাজী রিপন মেম্বার নবাবগঞ্জ থানার রূপারচর এলাকা হতে চোলাই মদ নিয়ে আসছিলো। তখন নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে তিনি মাদকসহ আটক হন।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানা পুলিশ মাদকদ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *