মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার প্রবীণ সাংবাদিক মরহুম ডাঃ আব্দুল জলিল সরকার এর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী উপজেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিনিয়র দাখিল মাদ্রাসা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, পল্লী উন্নয়ন বোর্ডের তথা বিআরডিবির সভাপতি ফজলুল হক,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব এর সকল সাংবাদিক,জাতীয় দৈনিক আজকের দর্পনের সাংবাদিক রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী রিপোর্টাস ইউনিটির সভাপতি মেজবাহ আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিক জোহা সুজন,সাংবাদিক ও কবি আসাদুজ্জামান খোকন, সাংবাদিক মোখলেছুর রহমান, উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল রানা, মাই টিভির মাইদুল ইসলাম মুকুল এছাড়াও উপস্থিত ছিলেন, অন্যান্য সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক গোলাম রব্বানী। সভাপতির বক্তব্যে শেষে দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে মরহুম ডাঃ আব্দুল জলিল সরকার এর স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
