কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশ কর্তৃক অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৪ রাত্রি আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন দাঁতভাঙা ইউনিয়নের গুটলীগ্রাম কোনাচীপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় রৌমারী গুটলী গ্রামের গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ মুকুল (৪২), মোঃ ইসমাইল হোসেন (২২), মোঃ মাহফুজুল হক (৩৫), মোঃ রফিকুল ইসলাম (৪০), মোঃ আফজাল হোসেন (৩৪), টাপুরচর গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (২৫), মোঃ অছিমুদ্দিন (৪০) ও মোঃ রহিম বাদশা (৩৮)’ দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *