দোহারে প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক : শীতের সঙ্গে সঙ্গে হাজির হয় পিঠা উৎসব। পিঠার সেই মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগ থেকে। শীতের ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠাকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত করাতেই ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে শীতকালীন পিঠা উৎসব।

শনিবার (১১ ডিসেম্বর) উপজেলা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ নাঈম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দোহার পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *