দোহারে দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

সাইফুল ইসলাম: ঢাকার দোহার উপজেলায় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার থানার আয়োজনে ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে দোহার থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এ সময় আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে নানাবিধ আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, দোহার সার্কেল এএসপি মো. আরিফুল ইসলাম, দোহার থানা ওসি মোস্তফা কামাল, ওসি তদন্ত আজহারুল ইসলাম, দোহার উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি  অমিতাভ অপু, সাধারণ সম্পাদক রিপন রাজবংশীসহ উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *